খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন পরিবারের সদস্যরা

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন পরিবারের সদস্যরা
খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন তার পরিবারের সদস্যরা। ছবি: ভিডিও থেকে
Advertisement
Advertisement

প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত রয়েছেন তার পরিবারের সদস্যরা।

শুক্রবার সকালে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান সিঁথি, তার দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান, বড় ছেলে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানসহ বেশ কয়েকজন সদস্য কবর জিয়ারত করেন।

পরিবারের সদস্যদের সঙ্গে বেশ কিছু নেতা-কর্মীকেও কবর জিয়ারত করতে দেখা যায়।

গত মঙ্গলবার সকালে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরে বুধবার বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিসহ লাখ লাখ মানুষের অংশগ্রহণে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জানাজা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

বিকালে রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সমাহিত করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই।

পরদিন ইংরেজি নতুন বছরের প্রথম দিনে সকাল থেকে বিজয় সরণির সড়ক মোহনায় নেতাকর্মীরা ভিড় করেন, সাধারণ ঢল নামে বিজয় সরণির সড়কে। সকাল ৯টার দিকে বিজয় সরণির সড়ক খুলে দেওয়া হলেও সমাধিস্থলে প্রবেশ পথে নিরাপত্তা রক্ষীরা সাধারণ মানুষের প্রবেশ করতে দেয়নি।

পরে দুপুরে দিকে সমাধিস্থল সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলে নেতাকর্মীরা কবর জিয়ারতের সুযোগ পান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর