সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিলের আয়োজন করেছে কানাডা প্রবাসীরা। স্থানীয় সময় বৃহস্পতিবার বাদ মাগরিব ক্যালগেরির বায়তুল মোককারাম মসজিদ বিএমআইসিসিতে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দলমত নির্বিশেষে ধর্মপ্রাণ মুসল্লিরা এই দোয়া মাহফিলে অংশ নেন। এ সময় খালেদা জিয়াকে ‘আপোষহীন নেত্রী’ ও ‘বাংলাদেশের ঐক্যের প্রতীক’ বলে উল্লেখ করেন বক্তারা।
এক বক্তা বলেন, ‘খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমৃত্যু লড়াই করে গেছেন। বাংলাদেশের ভূখণ্ডে যতদিন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার লড়াই থাকবে, ততদিন মুক্তিকামী দেশপ্রেমিক জনগণ তার জীবন থেকে সাহস ও প্রেরণা খুঁজে নেবে।’
পরে খালেদা জিয়ার জন্য বিশেষ মোনাজাত করা হয়।


