খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চাইলে সরকার ব্যবস্থা নেবে: পররাষ্ট্র উপদেষ্টা

খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চাইলে সরকার ব্যবস্থা নেবে: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি
Advertisement
Advertisement

বিএন‌পির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চি‌কিৎসার জন্য বিদেশ পাঠাতে চাইলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিক‌দের সাথে কথা বলার সময় এ কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, বিএনপি বা পরিবার সিদ্ধান্ত নিলে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে সরকার  প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখনো ট্রাভেল পাস চাননি। তারেক রহমান চাইলেই ট্রাভেল পাস ইস্যু করা হবে।

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে তার পরিবার কিংবা বিএনপি এখনো সরকারকে আনুষ্ঠানিক কোনো তথ্য জানানো হয়নি বলেও জানান তৌহিদ হোসেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad