খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ব্রিটিশ হাইকমিশনার

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ব্রিটিশ হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৃহস্পতিবার সকালে হাইকমিশনার হাসপাতালে যান এবং তার চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন।

সারাহ কুক হাসপাতালে খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক পরিস্থিতির বিস্তারিত তথ্য নেন।

এদিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে শুক্রবার সকালে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন।

গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসে ইনফেকশন ধরা পড়ায় তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad