খাবারের স্বাদ নিয়ে ঝগড়া, বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু

খাবারের স্বাদ নিয়ে ঝগড়া, বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

সিলেটের জকিগঞ্জে খাবারের মান নিয়ে কথা-কাটাকাটির জেরে বড় ভাইয়ের মারধরে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত প্রায় ১০টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের মনতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার সকাল ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কামিল আহমদ (২৫)। তিনি মনতৈল গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

এ ঘটনায় নিহতের বড় ভাই জাকির আহমদকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের স্ত্রী বাদী হয়ে তাকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পরিবারের সদস্যরা একসঙ্গে খাবার খাওয়ার সময় কামিল আহমদ ও জাকিরের স্ত্রীর মধ্যে খাবারের মান নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বিষয়টি উত্তপ্ত হয়ে ওঠে। স্ত্রীকে সমর্থন দিয়ে জাকির ছোট ভাইয়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এক পর্যায়ে জাকির কাঠের টুকরো দিয়ে কামিলের মাথায় আঘাত করেন। আহত অবস্থায় প্রথমে তাকে চারখাই এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে আনা হলেও শনিবার সকালে অবস্থার অবনতি হলে আবার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad