খাগড়াছড়িতে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

খাগড়াছড়িতে প্রার্থীদের প্রতীক বরাদ্দ
জেলা প্রশাসন হল রুমে প্রতীক বরাদ্দে আয়োজিত সভা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান ফুটবল প্রতীক পেয়েছেন। এছাড়া নিবন্ধিত দলের প্রার্থীরা পেয়েছেন তাদের নিজ নিজ দলের প্রতীক।

বুধবার সংসদ নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনোয়ার সাদাত।

বিএনপির আবদুল ওয়াদুদ ভূঁইয়াকে ধানের শীষ, জামায়াতে ইসলামীর মো. এয়াকুব আলীকে দাঁড়িপাল্লা, জাতীয় পার্টির মিথিলা রোয়াজাকে লাঙল, ইসলামী আন্দোলনের মো. কাউসারকে হাত পাখা বরাদ্দ দেওয়া হয়।

এছাড়া ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নুর ইসলাম আপেল, বাংলাদেশ মুসলিম লীগের মো. মোস্তাফা হারিকেন, গণঅধিকার পরিষদের দ্বীনময় রোয়াজা ট্রাক ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির উশ্যেপ্রু মারমা রকেট প্রতীক পেয়েছেন।

তিনজন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সমীরণ দেওয়ান ছাড়া অপর দুইজন ধর্ম জ্যোতি চাকমাকে ঘোড়া ও জিরুনা ত্রিপুরাকে কলস প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

আগামী সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন প্রার্থী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর