খাগড়াছড়িতে নদীতে ভেসে যাওয়ার ৪ দিন পর ব্যক্তির মরদেহ উদ্ধার

খাগড়াছড়িতে নদীতে ভেসে যাওয়ার ৪ দিন পর ব্যক্তির মরদেহ উদ্ধার
নদী থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে পানির প্রবল স্রোতে ভেসে যাওয়ার চারদিন পর তপনোদয় চাকমা (৫৬) নামের এক ব্যক্তির উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে জেলা সদরের গঞ্জপাড়া এলাকার চেঙ্গী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওই ব্যক্তি পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের দপ্তরী হিসেবে কর্মরত ছিলেন।

স্বজনরা জানান, গত মঙ্গলবার বাড়ির পাশের চেঙ্গী নদীতে লাকড়ি ধরতে গিয়ে পানির তীব্র স্রোতে ভেসে যান তপনোদয় চাকমা। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

অবশেষে চারদিন পর দক্ষিণ গঞ্জপাড়া এলাকায় নদীর বালুর ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার খীসা জানান, তপনোদয়ের বাড়ি জামতলী যুবরাজ পাড়া এলাকায়। তিনি নিজ বাড়ির পাশের নদীতে লাকড়ি ধরতে গিয়ে নিখোঁজ হন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, নিখোঁজের পর থেকেই তাকে উদ্ধারে খোঁজ চলছিল। শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad