ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পবিত্র রমজানের শেষদিকে নফল ইবাদতের মাধ্যমে আত্মসংযমের যাত্রা শুরু করেছেন। একই সঙ্গে অতীতের অনাকাঙ্ক্ষিত ভুলত্রুটির জন্য সবাইকে ক্ষমা চেয়েছেন। তিনি জানিয়েছেন, এবার থেকে অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলবেন।

বুধবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক বন্ধুদের সঙ্গে পরামর্শ গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।

নাসীরুদ্দীন লিখেছেন, ‘আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনারা যে দোয়া, ভালোবাসা ও পরামর্শ দিয়েছেন, তা আমার পথচলার শক্তি।’

তিনি আরও জানিয়েছেন, রমজানের শুরু থেকে বিভিন্ন জেলায় গিয়ে তারাবিহ নামাজ আদায় করছেন। মঙ্গলবার ধানমন্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইলের মাধ্যমে আত্মিক যাত্রা নীরবভাবে শুরু করেছেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গত কয়েক দিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী ও এমপি, এবং প্রিয় সহযোদ্ধাদের সঙ্গে কিছু আন্তরিক আলাপের সুযোগ হয়েছে। সবার কাছ থেকেই আমি গঠনমূলক দিকনির্দেশনা পেয়েছি-ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়া।’

তিনি যোগ করেন, ‘আমি বিনয়ের সঙ্গে সেই পরামর্শগুলো গ্রহণ করছি এবং আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করব। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চাই।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad