ক্ষতিগ্রস্ত কৃষকের প্রণোদনার সময় ৩ মাস থেকে বাড়বে: খাদ্য প্রতিমন্ত্রী

ক্ষতিগ্রস্ত কৃষকের প্রণোদনার সময় ৩ মাস থেকে বাড়বে: খাদ্য প্রতিমন্ত্রী
Advertisement
Advertisement

খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, নেত্রকোনায় আগাম বন্যায় বোরো ধানের ক্ষতি হয়েছে। তাই ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার সময় তিন মাসের পরিবর্তে আরও বাড়ানো হবে।

রোববার সন্ধ্যায় নেত্রকোনা জেলা প্রশাসন ও খাদ্য মন্ত্রণালয় আয়োজিত বোরো ধান-চাল ক্রয় সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি জানান, ধান-চাল সংগ্রহ অভিযান অব্যাহত থাকবে। কৃষক যত পরিমাণ ধান দিতে পারবে সরকার তত পরিমাণ ধান কিনবে। প্রাথমিকভাবে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি ধান-চাল কেনা হবে।

পাহাড়ী ঢল ও বন্যার কারণে নেত্রকোনায় বোরো ফসলের যে ক্ষতি হয়েছে সে বিষয়ে প্রধানন্ত্রীকে জানানো হবে, বলেন তিনি।

আরও পড়ুন

একই সঙ্গে খাদ্য সংগ্রহ করতে গিয়ে কৃষকরা যাতে হয়রানির শিকার না হয় এবং আদ্রতার কারণে ধান ক্রয় বন্ধ না থাকে সে দিকে জনপ্রতিনিধি এবং প্রশাসনকে লক্ষ্য রাখতে নির্দেশনা দেন। পরে তিনি সরাসরি কৃষকদের কাছ থেকে বোরো চাল ক্রয় কার্যক্রম উদ্বোধন করেন।

অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয় সচিব আবু তাহের মো. মাসুদ রানা, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামরুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য দেন।

এই বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ২০ হাজার ৪১৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। দাম ধরা হয়েছে প্রতি কেজি ৩৬ টাকা এবং প্রতি মণ ১ হাজার ৪৪০ টাকা। ৩ মে শুরু হয়ে ৩১ আগষ্ট পর্যন্ত চলবে ধান-চাল ক্রয় কার্যক্রম।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোহেতাছেমুর রহমান জানান, জেলার মোট ১৩টি খাদ্যগুদামে এসব ধান-চাল সংগ্রহ করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad