ক্যাম্পের বাইরে বসবাসকারী ২৮ রোহিঙ্গা উদ্ধার, আটক ১

ক্যাম্পের বাইরে বসবাসকারী ২৮ রোহিঙ্গা উদ্ধার, আটক ১
টেকনাফে র‍্যাবের অভিযানে আটক ব্যক্তি। ছবি: র‌্যাব
Advertisement
Advertisement

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে বাসা ভাড়া নিয়ে বসবাসকারী ২৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় তাদের আশ্রয়দানকারী একজনকে আটক করা হয়।

টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ায় রোববার মধ্যরাতের ওই অভিযানে আটক বোরহান উদ্দিন (১৮) একই এলাকার রশিদ আহম্মেদের ছেলে।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, সম্প্রতি উখিয়া ও টেকনাফের ক্যাম্পের কিছু রোহিঙ্গা অন্য জায়গায় বাসা ভাড়া নিয়ে মাদকপাচার, মানবপাচার, খুন, ছিনতাই, ডাকাতি ও অপহরণসহ নানা অপরাধে জড়িয়ে পড়ার তথ্য পায় র‍্যাব। এসব রোহিঙ্গাদের কেউ কেউ জায়গা কিনে বাড়ী বানানোর চেষ্টারও তথ্য পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে রোববার মধ্যরাতে টেকনাফের হ্নীলার পশ্চিম সিকদার পাড়ায় ওই বাসায় র‍্যাবের একটি দল অভিযান চালায়।

পুলিশ সুপার আরও জানান, উদ্ধার হওয়া রোহিঙ্গাদের স্ব স্ব ক্যাম্পে ফেরত পাঠাতে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad