কেরানীগঞ্জে আগুন: আরও ১ জনের মরদেহ উদ্ধার, মৃত্যু বেড়ে ৬

কেরানীগঞ্জে আগুন: আরও ১ জনের মরদেহ উদ্ধার, মৃত্যু বেড়ে ৬
গ্যাসলাইটার কারখানায় আগুনে নেভাতে কাজ করেন ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট | ছবি: টাইমস
Advertisement
Advertisement

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুনের ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে।

শনিবার রাত সোয়া ১২টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান।

কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন লাগে। শনিবার দুপুর ১টার দিকে ডিপজল গলি সড়ক এলাকার একটি কারখানায় | ছবি: টাইমস

এর আগে, এদিন দুপুর ১টার দিকে আগানগর ইউনিয়নের কদমতলী ডিপজল গলি সড়ক এলাকার কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

দেড় ঘণ্টার চেষ্টার পর বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে বিকাল পৌনে ৫টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

আগুন নিয়ন্ত্রণে আসার পর প্রথমে পাঁচজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। পরে রাত সোয়া ১২টার দিকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হলে মোট মৃতের সংখ্যা ছয়জনে পৌঁছায়।

আরও পড়ুন

কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। শনিবার দুপুর ১টার দিকে কেরানীগঞ্জের কদমতলীর ডিপজল গলি সড়ক এলাকায় | ছবি: টাইমস

পুলিশ জানিয়েছে, প্রথমে উদ্ধার হওয়া পাঁচ মরদেহের মধ্যে তিনজন নারী। তাদের মধ্যে এখন পর্যন্ত শুধু একজনের পরিচয় শনাক্ত করা গেছে। এ ছাড়া, দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, কারখানায় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এদিকে, ঘটনার তদন্তে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অপারেশনস ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad