রাজধানীতে এলোপাতাড়ি গুলির ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে স্থানীয় জনতা।
রোববার রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, রাতে হঠাৎ এক যুবক সেখানে চার রাউন্ড গুলি ছোড়ে। এতে অজ্ঞাত এক ব্যক্তি গুলিবিদ্ধ হন।
পরে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় স্থানীয় জনতা একজনকে আটক করেছে। তবে এখনো দুজনের পরিচয় পাওয়া যায়নি । ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।


