কুষ্টিয়ায় সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে মিলল তাজা আর্টিলারি শেল

কুষ্টিয়ায় সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে মিলল তাজা আর্টিলারি শেল
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় একটি পুরোনো আর্টিলারি শেল উদ্ধার। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একটি গ্রাম থেকে পুরোনো কিন্তু অবিস্ফোরিত একটি আর্টিলারি শেল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের দৌলতখালী গ্রামে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মৃত আসমত উল্লাহর বাড়ি থেকে শেলটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, আর্টিলারি শেলটি উদ্ধারের পর স্থানীয় সেনা ক্যাম্পকে জানানো হয়। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে শেলটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এ সময় এলাকাবাসীকে সতর্ক করতে মাইকিংও করা হয়।

আর্টিলারি শেল হলো এক ধরনের বিধ্বংসী গোলা। যা মূলত বড় কামান বা মর্টার ধরনের অস্ত্র থেকে দূরের কোনো লক্ষ্যবস্তুকে ছিন্নভিন্ন করতে ছোড়া হয়। এই ধরনের গোলা সাধারণ যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়।

আরও পড়ুন

দৌলতপুর সেনা ক্যাম্পের সদস্যরা জানিয়েছেন, উদ্ধার করা আর্টিলারি শেলটি নিষ্ক্রিয় করার জন্য বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর পাঠানো হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে গিয়ে শেলটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করবে।

তবে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত বম্ব ডিসপোজাল ইউনিট যাওয়ার খবর পাওয়া যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, উদ্ধার করা আর্টিলারি শেলটি বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাখা হয়েছে। পুলিশ এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad