কুষ্টিয়ায় নির্বাচন অফিসে আগুন

কুষ্টিয়ায় নির্বাচন অফিসে আগুন
কুষ্টিয়া নির্বাচন অফিস ভবনের পেছনের জানালা দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে অফিস ভবনের পেছনের জানালা দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।

জানা গেছে, আগুনের খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে নির্বাচন অফিসে যান জেলা প্রশাসক ইকবাল হোসেন। পরে সকাল ১০টার দিকে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৈঠক করা হয়।

নির্বাচন অফিসের নিরাপত্তারক্ষী রাজ্জাক বলেন, ‘সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। আমি তখন দোতলায় ছিলাম।’

জেলা নির্বাচন অফিসের হিসাবরক্ষক মো. আসাদুজ্জামান বলেন, যে কক্ষে আগুন দেওয়া হয়েছে, সেটা সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোর রুম। এখানে ভোটারদের সমস্ত তথ্য জমা রাখা হয়। তবে, আগুন লাগায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। জেলা প্রশাসকও দেখেছেন। কীভাবে আগুন লেগেছে এবং কারা দিয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।’

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর