কুষ্টিয়ায় ছাত্রশিবির কর্মীকে পিটিয়ে আহত

কুষ্টিয়ায় ছাত্রশিবির কর্মীকে পিটিয়ে আহত
কুষ্টিয়ায় দুর্বৃত্তের হামলায় আহত আসলাম উদ্দিন। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় এক ছাত্রশিবির কর্মীকে রড ও কাঠের বাটাম দিয়ে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহতের নাম আসলাম উদ্দিন (২১)।

রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের নিদেনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত আসলাম উদ্দিন যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে। তিনি জোতমোড়া দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ছাত্রশিবিরের কর্মী হিসেবে যদুবয়রার ছয়টি ভোটকেন্দ্রের দায়িত্বে ছিলেন বলে জানা গেছে।

আহত ইমাম আসলাম উদ্দিন জানান, এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে লালনবাজার সংলগ্ন বাবুর কাঠ পরিমাপ যন্ত্র এলাকায় দুইটি মোটরসাইকেলে চার থেকে পাঁচজন ব্যক্তি এসে তার পথরোধ করে। এরপর রড ও কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারধর করে দ্রুত পালিয়ে যায়। হামলাকারীদের কারও মুখ বাঁধা ছিল, আবার কেউ মাস্ক পরা অবস্থায় ছিল উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

নিজেকে ছাত্রশিবিরের কর্মী দাবি করে তিনি জানান, ত্রয়োদশ নির্বাচনে যদুবয়রার ছয়টি কেন্দ্রে দায়িত্ব পালন করেছিলেন। প্রতিপক্ষের লোকজন নির্বাচনে পরাজিত হয়ে এ হামলা চালাতে পারে বলে তার সন্দেহ। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

এদিকে জোতমোড়া দক্ষিণপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুঠোফোনে বলেন, এশার নামাজ শেষে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা ইমাম সাহেবের ওপর হামলা চালায়। তার পিঠ, হাত, পায়ের মাংসপেশি ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, এক মসজিদের ইমামের ওপর হামলার খবর পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad