কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক নেতা নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুল্লাহ বিন জহির (২৬)। তিনি কুমিল্লা মহানগর শাখার ২৬ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ছিলেন।
বুধবার সন্ধ্যায় কুমিল্লা মেডিকেল কলেজ রোডে ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের সামনে রাস্তা পাড় হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল সেন্টারে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


