ঢাকার কমলাপুর এলাকায় বাস থেকে নামার সময় যাত্রীর পকেট থেকে ছিনতাইয়ের সময় একজনকে আটক করেছে ডিএমপি (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) ট্রাফিকের মতিঝিল বিভাগের সবুজবাগ ট্রাফিক জোন।
আটককৃত ছিনতাইকারীর নাম মোহাম্মদ রাশেদ।
পুলিশ জানায়, সোমবার দুপুর দেড়টার দিকে কমলাপুর এলাকায় বলাকা বাস থেকে নামার সময় এক যাত্রীর পকেটে হাত দিয়ে ছিনতাইয়ের চেষ্টা করে রাশেদ। এ সময় কমলাপুর-১ দায়িত্বে নিয়োজিত ট্রাফিক সার্জেন্ট স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করে।
পরে তাকে মতিঝিল থানায় পাঠানো হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


