কুমারখালীতে দুই কিশোরকে নির্যাতন মামলায় গ্রেপ্তার ১

কুমারখালীতে দুই কিশোরকে নির্যাতন মামলায় গ্রেপ্তার ১
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

কুষ্টিয়ার কুমারখালীতে দোকানে চুরি করার অপবাদে দুই কিশোরকে রাতভর মারধরের ঘটনায় হাসান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তার হওয়া হাসান আলী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের তারাপুর বাজার এলাকার বাসিন্দা।

এর আগে, সোমবার রাত ১২টার দিকে নির্যাতনের শিকার এক কিশোরের মা বাদী হয়ে দোকান মালিক আজাদসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও চার-পাঁচজনকে।

মামলার বাদী অভিযোগ করেন, মিথ্যা অপবাদ দিয়ে তার ছেলে ও ছেলের বন্ধুকে অমানুষিকভাবে নির্যাতন করেছেন আজাদ, হাসান, মিজানসহ আরও অনেকে।

আরও পড়ুন

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান জানান, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

জানা যায়, উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের তারাপুর বাজারের বিকাশ ও নগদ ব্যবসায়ী আবুল কালাম আজাদের দোকানে রোববার সন্ধ্যায় চুরি হয়। এ ঘটনায় তিনি দুই কিশোর রাকিব ও সাইফকে সন্দেহে করেন। পরে তিনি ও তার লোকজন মধ্যরাতে রাকিব ও সাইফকে বাজারে ডেকে এনে রাতভর মারধর করেন।

সোমবার সকালে সালিশ বসিয়ে দুই কিশোরকে ৩০ হাজার টাকা জরিমানা করেন জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম বিশ্বাস। এ সময় সাইফের মা  ১০ হাজার টাকা পরিশোধ করে সাইফ ও রাকিবকে উদ্ধার করে বাড়ি নিয়ে যান। পরে বেধড়ক মারধরে আহত দুই কিশোরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad