রাজধানীর মিরপুরের কালশী বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুনের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
আগুনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, বস্তির একটি ঘর থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে তারা ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তবে দুর্ঘটনাস্থলে পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।
পরে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।


