মামলা ও কারাভোগের পর আবার মন্ত্রিসভায় আসাদুল হাবিব

মামলা ও কারাভোগের পর আবার মন্ত্রিসভায় আসাদুল হাবিব
আসাদুল হাবিব দুলু।
Advertisement
Advertisement

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং লালমনিরহাট-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু। মামলা আর কারাভোগের পর আবার মন্ত্রিসভায় নিজের জায়গা করে নিয়েছেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় রাষ্ট্রীয় দায়িত্ব। এর আগে ২০০১-০৫ মেয়াদে তিনি একই মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তৎকালীন উত্তরবঙ্গের মঙ্গা নিরসন এবং ত্রাণ ব্যবস্থাপনায় তার ভূমিকা সর্বমহলে প্রশংসিত ছিল।

​লালমনিরহাট-৩ আসনটি দীর্ঘকাল ধরেই দুলুর রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত। বিগত বছরগুলোতে প্রতিকূল রাজনৈতিক পরিবেশ, মামলা ও কারাভোগের মধ্য দিয়েও সাংগঠনিক দক্ষতা দিয়ে তিনি তৃণমূলে দলের অবস্থান সুদৃঢ় রেখেছেন। ২০২৬ সালের এই নির্বাচনেও জয়ী হয়ে তিনি তার জনপ্রিয়তার প্রমাণ দিয়েছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর