কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে হামলা

কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে হামলা
Advertisement
Advertisement

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে ঢাকার কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে হামলা চালিয়েছেন একদল বিক্ষুব্ধ মানুষ।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এসময় প্রথম আলোর কার্যালয়ের ভবনের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষুব্ধ জনতা প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। ভাঙচুর করেন ভবনের শাটার, কাঁচ।

পরে বিক্ষোভকারীরা ভবনের ভেতরের কাগজপত্রে আগুন ধরিয়ে দেয় ও কম্পিউটার ভাঙচুর করে।

আরও পড়ুন

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওসমান হাদির মৃত্যু হয়।

এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পাশের একটি চলন্ত মোটরসাইকেল থেকে অটোরিকশায় থাকা হাদিকে গুলি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সোমবার নেওয়া হয় সিঙ্গাপুরে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad