কক্সবাজারে কিশোর গ্যাংয়ের প্রধান সেনাবাহিনীর হাতে আটক

কক্সবাজারে কিশোর গ্যাংয়ের প্রধান সেনাবাহিনীর হাতে আটক
আটক আবুল হাসনাত। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজারে জনমনে আতঙ্ক ছড়ানো সক্রিয় কিশোর গ্যাং ‘হাসনাত বাহিনীর’ প্রধান আবুল হাসনাতকে আটক করেছে সেনাবাহিনী।

রোববার ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও ৫০ গ্রাম গাজা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আবুল হাসনাত হত্যা, অবৈধ অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি সংশ্লিষ্ট একাধিক মামলার আসামি ও একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা, তিনটি অস্ত্র মামলা, ছয়টি ডাকাতি মামলা ও নয়টি অন্য মামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে।

আরও পড়ুন

পরে আটক আবুল হাসনাতকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আবুল হাসনাত তার অনুসারীদের নিয়ে দীর্ঘদিন ধরে কক্সবাজার শহর ও সমুদ্র সৈকত এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। দীর্ঘদিন ধরে এই বিশেষ চক্রটিকে ধরার জন্য গোয়েন্দা নজরদারি চলছিল।

মাদক এবং সন্ত্রাসবিরোধী অভিযানের বিষয়ে সেনাবাহিনীর দায়িত্বরত কর্মকর্তা জানিয়েছেন, এ ধরণের কিশোর গ্যাং সন্ত্রাসীদের ধরার ব্যাপারে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর