ওপেনিংয়ে রেকর্ড আয় ‘ধূমকেতুর’

ওপেনিংয়ে রেকর্ড আয় ‘ধূমকেতুর’
দেব ও শুভশ্রী। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

দশ বছর আগে শুটিং, এরপর মুক্তি। তবুও দর্শকদের মধ্যে ‘ধূমকেতু’ নিয়ে এত উন্মাদনা। বৃহস্পতিবার ছবিটি মুক্তির আগে অগ্রীম টিকেট বুকিংয়ে রেকর্ড করেছিলো। এবার ভারতের বাংলা ছবির ইতিহাসে ওপেনিংয়ে সর্বোচ্চ আয় করা ছবির তালিকায় শীর্ষে উঠে এসেছে ছবিটি।

কৌশিক গাঙ্গুলী পরিচালিত ছবিটি প্রথম দিনে প্রায় ২ কোটির বেশি আয় করেছে। নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় দিন ভারতের স্বাধীনতা দিবসে ১৫ আগস্ট (ছুটির দিনে) ছবিটি প্রায় ৩.০২ কোটি টাকা আয় করেছে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো, শুধু ১৫ আগস্ট নয়, ১৬ এবং ১৭ আগস্ট শনি ও রবিবার। ফলে পশ্চিমবঙ্গে অনেকেরই ছুটি থাকবে। অনেকে আবার পরপর দু’দিন ছুটি পাবেন। ফলে প্রথম সপ্তাহেই ধূমকেতুর বক্স অফিস কালেকশন যে লাফিয়ে লাফিয়ে বাড়বে তা তো বলাই বাহুল্য।

প্রায় এক দশক ধরে থেমে থাকা ‘ধূমকেতু’ প্রকল্পটি ২০১৫ সালে শুটিং শেষ হলেও প্রযোজক দেব ও রানা সরকার-এর মধ্যে মতবিরোধের কারণে মুক্তি পায়নি। দীর্ঘদিন মুক্তি আটকে থাকলেও এটি দেবের অন্যতম আলোচিত কাজ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

ছবিটি দেব ও শুভশ্রীর পুনর্মিলন হিসেবেও দেখা হচ্ছে। একসঙ্গে তাদের প্রচারণার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে, কারণ বাস্তব জীবনে বিচ্ছেদের পর তারা প্রায় এক দশক একসঙ্গে পর্দায় আসেননি।
প্রথম দিনেই ‘ধূমকেতু’ ২৫০টিরও বেশি হাউসফুল শো করেছে বলে দেব জানিয়েছেন। ছবিটি প্রথম সপ্তাহে শুধু পশ্চিমবঙ্গে মুক্তি পেলেও আগামী ২২ আগস্ট সারা ভারতে মুক্তি পাবে। দেব-শুভশ্রী ছাড়াও ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন রুদ্রাণী ঘোষ, দুলাল রায়, অলকানন্দা রায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও চিরঞ্জিৎ চক্রবর্তী।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad