এস আলমের ২০০ একর জমি জব্দ

এস আলমের ২০০ একর জমি জব্দ
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে থাকা ২০০ দশমিক ২৬ একর জমি জব্দের আদেশ দিয়েছে ঢাকার একটি আদালত। এসব জমির দলিলমূল্য ১৮০ কোটি ৬১ লাখ টাকা।

দুদকের আবেদনে মঙ্গলবার ঢাকার সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেয়।

আলোচিত ব্যবসায়ী এস আলমের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ তদন্তাধীন থাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক তাহসিন মুনাবিল হক তার সম্পত্তি জব্দের আবেদন করেন।

দুদকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা তানজিল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়েছে, ‘সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট সত্তা ও সত্তার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং সংগঠনের অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য একটি যৌথ অনুসন্ধান ও তদন্ত টিম গঠন করা হয়েছে।’

আরও পড়ুন

‘সাইফুল আলম বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাত করেছেন বলে অভিযোগ আছে। তিনি নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। অনুসন্ধানকালে জানা যায়, তিনি এবং তার পরিবারের সদস্যরা স্থাবর সম্পত্তি অন্যত্র হস্থান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। এসব স্থাবর সম্পত্তি হস্তান্তর হয়ে গেলে পরবর্তীতে সেটি উদ্ধার করা দুরুহ হয়ে পরবে। তাই স্থাবর সম্পত্তিসমূহ জরুরি ভিত্তিতে ক্রোক বা জব্দ করা প্রয়োজন।’

উল্লেখ্য, দুদকের পৃথক আবেদনে গত ২৩ এপ্রিল এস আলমের ৪০৭ কোটি টাকা মূল্যের ১৫৯ একর জমি জব্দের আদেশ দেয় আদালত। তার আগে গত ১৭ এপ্রিল এস আলমের এক হাজার ৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে দুই হাজার ৬১৯ কোটি সাত লাখ ১৬ হাজার টাকা রয়েছে।

গত ১০ মার্চ এস আলমের ১০০৬ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। গত ৯ এপ্রিল তার ৯০ বিঘা জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে। একইদিন আদালতের নির্দেশে তার ঘনিষ্ঠজনদের নামে থাকা ৩৭৪ টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি তাদের আট হাজার ১৩৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার টাকা মূল্যের শেয়ার অবরুদ্ধের আদেশ দেন আদালত।

এছাড়া গত ৩ ফেব্রুয়ারি ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার পাঁচশো টাকা মূল্যের ১৭৫ বিঘা সম্পদ জব্দের আদেশ দেয় আদালত। গত ১২ ফেব্রুয়ারি ৪৩৭ কোটি ৮৫ লাখ ২ হাজার ২৭৪ টি শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব শেয়ারের মূল্য ৫ হাজার ১০৯ কোটি টাকা। গত ১৬ জানুয়ারি এস আলম ও তার পরিবারের সদস্যদের ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেয় একই আদালত।

গত ৭ অক্টোবর এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনসহ তার পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad