এলপিজির দাম কমল ২৯ টাকা  

এলপিজির দাম কমল ২৯ টাকা  
ফাইল ছবি
Advertisement
Advertisement

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম কমাল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসের জন্য সমন্বয়কৃত নতুন দাম অনুযায়ী, ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডারের খুচরা দাম ২৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক হাজার ২৪১ টাকা। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে এ দাম কার্যকর হবে।

একইসঙ্গে, ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দামও প্রতি লিটারে এক টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে (মূসকসহ)।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সৌদি আরামকোর নির্ধারিত অক্টোবর মাসের প্রোপেন ও বিউটেনের গড় মূল্য (সৌদি সিপি) প্রতি মেট্রিক টনে ৪৮২ মার্কিন ডলারের ভিত্তিতে এ দাম সমন্বয় করা হয়েছে। এক্ষেত্রে প্রোপেন ও বিউটেনের অনুপাত ধরা হয়েছে ৩৫:৬৫।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ জানান, গত সেপ্টেম্বরে এলপিজির আগের দাম ৩ টাকা কমিয়ে এক হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছিল। অটোগ্যাসের ক্ষেত্রে সেপ্টেম্বরে লিটার প্রতি দাম ছিল ৫৮ টাকা ১৫ পয়সা।

এর আগে গত আগস্টে ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে এক হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়। একই মাসে ভোক্তা পর্যায়ে চার টাকা ১৮ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূল্য সংযোজন করসহ প্রতি লিটার দাম নির্ধারণ করা হয় ৫৮ টাকা ২৮ পয়সা।

২০২৪ সালে এলপিজি ও অটোগ্যাসের দাম চার দফা কমেছে, সাত দফা বেড়েছে এবং একবার অপরিবর্তিত ছিল।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad