বৃহস্পতিবার রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালের পাশে দুটি খোলা মাঠে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন করবে স্পেশাল সিকিউরিটি ফোর্স(এসএসএফ)। এটি তাদের নিরাপত্তা প্রোটোকলের অংশ।
বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
হেলিকপ্টারের এই পরীক্ষামূলক ফ্লাইট দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে হবে। এনিয়ে কোনো গুজব বা মিথ্যা তথ্য ছড়ানো থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
প্রসঙ্গত, বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


