এটি আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল

এটি আমার শেষ নির্বাচন: মির্জা ফখরুল
মসজিদের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনই রাজনৈতিক জীবনের ‘শেষ নির্বাচন’ বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমি সবসময় আপনাদের বলেছিলাম- এটি আমার শেষ নির্বাচন। আমি আবারও বলছি- এটিই হয়তো আমার শেষ নির্বাচন।’

বুধবার সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ ঢালাই অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের আগে আমি যে প্রতিশ্রুতিগুলো আপনাদেরকে দিয়েছি, সেই প্রতিশ্রুতিগুলো  রক্ষা করতে চাই।’

‘আমি আপনাদের এই এলাকার সন্তান। আপনারা আমাকে অনেক সাহায্য করেছেন। আমাকে কখনো বিমুখ করেননি। আমি যতবার আপনাদের সামনে এসেছি, আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন’, যোগ করেন তিনি।

আরও পড়ুন

বিএনপির এই মহাসচিব বলেন, ‘সদর উপজেলাকে ভেঙে আরও দুটি নতুন উপজেলা গঠনের বিষয়ে সরকারের অনুমতি পাওয়া গেছে। এ ছাড়া এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদনও মিলেছে।’

ঠাকুরগাঁওয়ের জন্য মেডিকেল কলেজ স্থাপনের অনুমতিও পাওয়া গেছে জানিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, ‘খুব দ্রুত মেডিকেল কলেজের নির্মাণ কাজ শুরু করা সম্ভব হবে।’

পাশাপাশি ঠাকুরগাঁওয়ে আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। এ সময় ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ শেষ করতে সবার সহযোগিতা চান মির্জা ফখরুল।

তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতা ও মুসল্লিরা।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর