এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল

এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
দীপু মনি। ফাইল ফটো
Advertisement
Advertisement

ঢাকার বিভিন্ন থানায় সাত মামলার মধ্যে একটিতে জামিন পেয়েছেন সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি। বাকি ছয় মামলায় তাকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

আলাদা আবেদনের শুনানি শেষে বুধবার বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রমজান আলী শিকদার। তিনি টাইমস অব বাংলাদেশকে জানান, রাজধানী ঢাকার বিভিন্ন থানায় হওয়া সাত মামলাতেই জামিন চেয়ে আবেদন করেছিলেন দীপু মনি। এর মধ্যে মোহাম্মদপুর থানার একটি মামলায় তিনি জামিন পেয়েছেন। বাকি ছয়টি মামলায় তার জামিনের বিষয়ে আদালত রুল জারি করেছে।

দীপু মনি পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

তার বিরুদ্ধে হত্যা, মানবতাবিরোধী অপরাধ, দুর্নীতি ও সহিংসতার নির্দেশনাসহ ৩৮টিরও বেশি মামলা রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad