বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য ২০২৬ সালের একুশে পদক পাচ্ছেন ১০ জন বিশিষ্ট নাগরিক। সংস্কৃতি মন্ত্রণালয়ের এ প্রস্তাব বৃহস্পতিবার অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এবার একুশে পদকপ্রাপ্তরা হলেন-ফরিদা আক্তার ববিতা (চলচ্চিত্র), অধ্যাপক মোঃ আব্দুস সাত্তার (চারুকলা), মেরিনা তাবাসসুম (স্থাপত্য), আইয়ুব বাচ্চু (সঙ্গীত), ওয়ারফেইজ (সঙ্গীতদল), অর্থি আহমেদ (নৃত্য), ইসলাম উদ্দিন পালাকার (নাট্যকলা), শফিক রেহমান (সাংবাদিকতা), অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার (শিক্ষা) এবং তেজস হালদার যস (ভাস্কর্য)।
তাদের মধ্যে আইয়ুব বাচ্চু মরণোত্তর পদক পাচ্ছেন।


