উপদেষ্টাদের প্রচার শুরু, গণভোটে জনসচেতনতা বৃদ্ধিতে জোর

উপদেষ্টাদের প্রচার শুরু, গণভোটে জনসচেতনতা বৃদ্ধিতে জোর
Advertisement
Advertisement

গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রচারণা শুরু করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা। বৃহস্পতিবার থেকে গণভোটের গুরুত্ব ও প্রক্রিয়া সম্পর্কে জনগণকে সচেতন করার প্রচার শুরু করেছেন তারা।

নির্বাচন মনিটরিং ও সহায়তা প্রদানের দায়িত্বপ্রাপ্ত এই সদস্যরা আগামী ২১ জানুয়ারি পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে প্রচারণা চালাবেন।

প্রচারণার আওতায় উপদেষ্টা পরিষদের সদস্যরা স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করবেন এবং জনগণকে গণভোটে অংশগ্রহণের গুরুত্ব সম্পর্কে সচেতন করবেন।

প্রচারণার প্রথম দিনে বৃহস্পতিবার স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান চট্টগ্রামে অবস্থান করছেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad