নির্বাচনে লড়বেন না রাশেদ প্রধান, জানালেন ফেসবুকে  

নির্বাচনে লড়বেন না রাশেদ প্রধান, জানালেন ফেসবুকে   
রাশেদ প্রধান। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। দলটি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের সদস্য।

বৃহস্পতিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সিদ্ধান্তের কথা জানান তিনি।

নিজের সিদ্ধান্ত ব্যাখ্যা করে রাশেদ প্রধান বলেন, ‘ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব না। তবে গণভোটেহ্যাঁ”এর পক্ষে এবং ঐক্যের প্রার্থীদের হয়ে সক্রিয়ভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেব।

ব্যক্তি রাশেদ প্রধানের চেয়ে রাজনৈতিক সমঝোতা ঐক্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

পোস্টে রাশেদ প্রধান লিখেছেন, ‘পরিস্থিতি যাই হোক না কেন, ঐক্যবদ্ধ আন্দোলনের শরিক দলগুলো রাজপথের সহযোদ্ধা এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন।’

এজন্য তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সংশ্লিষ্ট সব দলের নেতাকর্মী সমর্থকদের একে অন্যের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ ভাষা ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

প্রসঙ্গত, পঞ্চগড়-১ ও পঞ্চগড়-২ আসনে জমা দেওয়া রাশেদ প্রধানের দুটি মনোনয়নপত্রই বাতিল ঘোষণা করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। পরে অবশ্য আপিলের পর প্রার্থিতা ফিরে পান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর