উখিয়ায় বন বিভাগের অভিযানে ২০ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

উখিয়ায় বন বিভাগের অভিযানে ২০ ঘনফুট অবৈধ কাঠ জব্দ
বন বিভাগের জব্দ করা অবৈধ কাঠ। ছবি: টাইমস
Advertisement
Advertisement

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের বনকর্মীরা অভিযান চালিয়ে ২০ ঘনফুট বিভিন্ন প্রজাতির অবৈধ কাঠ জব্দ করেছে।

উখিয়া উপজেলার থাইংখালী বনবিট এলাকায় সোমবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

বন বিভাগ জানিয়েছে, উখিয়া বন রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর রহমান শাহিনের নেতৃত্বে থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ বন বিভাগের একটি দল এ অভিযান পরিচালনা করেন। এ সময় বনবিট এলাকার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে মজুদ করে রাখা ২০ ঘনফুট বিভিন্ন প্রজাতির কাঠ জব্দ করা হয়।

তবে অভিযানের খবর টের পেয়ে কাঠ পাচারের সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

থাইংখালী বনবিট কর্মকর্তা আরাফাত মাহমুদ টাইমস অব বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। জব্দ করা কাঠ বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে।’

উখিয়া উপজেলা রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর রহমান শাহিন বলেন, ‘সংরক্ষিত বন থেকে বিভিন্ন প্রজাতির গাছ কেটে নিয়ে যাচ্ছিল কাঠ চোরচক্র। খবর পেয়ে, অভিযান চালিয়ে সেসব কাঠ জব্দ করা হয়। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে বন আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

বনজ সম্পদ রক্ষা এবং অবৈধ কাঠ পাচার প্রতিরোধে বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad