ঈদের দিন গোপালগঞ্জের সড়কে প্রাণ গেল বিদ্যুৎকর্মীর

ঈদের দিন গোপালগঞ্জের সড়কে প্রাণ গেল বিদ্যুৎকর্মীর
Advertisement
Advertisement

ঈদুল ফিতরের দিন কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে।

নিহত শরিফুল ইসলাম (৩০) শনিবার সকালে ফরিদপুর কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে রাজৈর-কোটালীপাড়া সড়কের বৈকণ্ঠপুর এলাকায় দুর্ঘটনার শিকার হন।

তিনি গোপালগঞ্জের কোটালীপাড়ার টুপুরিয়া গ্রামের ইউপি সদস্য মোকসেদ আলী শেখের ছেলে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফরিদপুর জেলার সদরপুর অফিসে সুইচ বোর্ড অ্যাটেনডেন্স হিসেবে কর্মরত ছিলেন তিনি।

নিহতের চাচাতো ভাই ও কুশলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মারুফ জানান, সকালে পরিবারের সবাই ঈদের নামাজ পড়ার জন্য শরিফুলের অপেক্ষায় ছিলেন। হঠাৎ খবর আসে, তিনি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

আরও পড়ুন

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হালকা বৃষ্টির কারণে পিচ্ছিল সড়কে মোটরসাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

মেহেদী হাসান মারুফ আরও বলেন, পুরো গ্রাম শোকে মুহ্যমান হয়ে আছে। ঈদের দিনের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে।

কোটালীপাড়া থানার এসআই সুকুমার কুণ্ডু বলেন, দুর্ঘটনার খবর পাওয়া গেছে, তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ঈদের দিনে এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad