ঈদের দিনে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশুসহ নিহত ২

ঈদের দিনে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশুসহ নিহত ২
সড়ক দুর্ঘটনা | প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ময়মনসিংহের তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার দুপুর দেড়টার দিকে তারাকান্দা উপজেলার ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের খিঁচা বান্ডারির মোড় নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার আব্দুল আলীর ছেলে রুবেল মিয়া (২০) ও রীতি আক্তার (৮)। রীতি আক্তারের পরিচয় জানা যায়নি। নিহত দুজনই অটোরিকশার যাত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নেত্রকোনা থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা তারাকান্দার খিঁচা বান্ডারির মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রুবেল মিয়া মারা যান। গুরুতর আহত হন আরও তিনজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রীতি নামে এক শিশুকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনার পর রীতি নামে এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর দুজন হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালে ভর্তি দুজনের একজন রীতির বাবা এবং অপরজন রীতির ভাই বলে জানান তিনি।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, রুবেল মিয়ার মরদেহ হাইওয়ে ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad