ঈদের তৃতীয় দিনেও ফাঁকা রাজধানী, নেই চিরচেনা যানজট

ঈদের তৃতীয় দিনেও ফাঁকা রাজধানী, নেই চিরচেনা যানজট
ঈদুল ফিতরে ছুটিতে রাজধানী যানজটমুক্ত ভিন্ন এক শহর। ছবিটি ফার্মগেট থেকে তুলেছেন শামীম উস সালেহীন
Advertisement
Advertisement

ঈদুল ফিতরে রাজধানী ঢাকা কোলাহলহীন, যানজটমুক্ত ভিন্ন এক শহর। নাড়ির টানে গ্রামে পাড়ি জমানো লাখো মানুষের অনুপস্থিতিতে ফাঁকা হয়ে পড়েছে রাজধানীর ব্যস্ত সড়কগুলো।

ঈদুল ফিতরের তৃতীয় দিন সোমবারও ঢাকা শহরে যানবাহন চলাচল কম, ফাঁকা রাস্তা-ঘাট। বিভিন্ন এলাকার প্রধান সড়কগুলো প্রায় যানশূন্য। হাতে গোনা কিছু বাস চললেও যাত্রী সংকট রয়েছে। টাইমস অব বাংলাদেশের আলোকচিত্রী শামীম উস সালেহীনের তোলা ছবিতে উঠে এসেছে রাজধানীর এমন চিত্র।

রাজধানীর বীর উত্তম জিয়াউর রহমান সড়কে নেই গাড়ি চাপ। ছবি: শামীম উস সালেহীনে
বিজয় সরণী সিগন্যালে সব সময় লেগে থাকত যানজট। সেখানেও সোমবার নেই গাড়ির চাপ। ছবি: শামীম উস সালেহীন
ফার্মগেট সিগন্যালে বাধা ছাড়াই চলছ গাড়ি। ছবি: শামীম উস সালেহীন
সড়কে হাতে গোনা কয়েকটি যানবাহন। ছবি: শামীম উস সালেহীন
বিজয় সরণীর বিমান ভাস্কর্য মোড় অনেকটাই ফাঁকা। বাধা ছাড়াই চলছে গাড়ি। ছবি: শামীম উস সালেহীন

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর