ঈদের জন্য মার্কেট-দোকানপাট খোলা রাখার সময় বেড়েছে

ঈদের জন্য মার্কেট-দোকানপাট খোলা রাখার সময় বেড়েছে
Advertisement
Advertisement

ঈদুল আযহা উপলক্ষে আগামী ১২ মে থেকে ঈদ পর্যন্ত সারা দেশে মার্কেট, শপিং মল, বিপণিবিতান ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। তবে এ সময় মধ্যে মার্কেট, শপিং মল, বিপণিবিতান ও দোকানসমূহে কোনো ধরনের আলোকসজ্জা ও অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করা যাবে না।

গত ৪ মে বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর কাছে সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত মার্কেট ও দোকানপাট খোলা রাখার আবেদন জানানো হয়েছিল।

এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনকে ১২ মে থেকে ঈদ পর্যন্ত মার্কেট-দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সময়সীমা বাড়ানোর কথা জানান।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad