আগামী ঈদুল আজহার আগেই যাত্রীবাহী বাসের নতুন ভাড়া নির্ধারণ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, যেহেতু জ্বালানি তেলের দাম বেড়েছে তাই এর সাথে সমন্বয় করে বাসভাড়া বাড়াতে হবে। এজন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বাসমালিক সমিতির সঙ্গে তাদের প্রস্তাবিত ভাড়া নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
তবে ভাড়া যাতে কোনোভাবেই অযৌক্তিক না হয়, সরকার সেটা কঠোরভাবে দেখবে বলে জানান জাহেদ উর রহমান।


