ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে ‘ভোটের গাড়ি’নামে প্রচার কর্মসূচি শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার বিকাল সাড়ে ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ভিডিও বার্তার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
রোববার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ভোটের গাড়ি কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ অন্যরা।


