ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ঢাকার ছয়টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ঢাকা সেন্ট্রাল, নর্থ, সাউথ ও ইস্ট জোন এবং ঢাকার ছয়টি কর্পোরেট শাখার অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম. মাসুদ রহমান এবং স্বতন্ত্র পরিচালক প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ ওমর ফারুক খানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোঃ আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, সকল সংকট কাটিয়ে ইসলামী ব্যাংক আবারও শরী‘আহভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক ব্যাংকিংয়ের মূল মডেলে ফিরে এসেছে। মানুষের আস্থা ও ভালোবাসার কারণে গত ১০ মাসে ব্যাংকে নতুন গ্রাহক যোগ হয়েছে ২৪ লাখ ৩০ হাজার এবং নিট আমানত বেড়েছে ২০ হাজার কোটি টাকা।

আরও পড়ুন

তিনি বলেন, প্রবাসীদের কাছে ইসলামী ব্যাংক এখনো প্রথম পছন্দ ও নির্ভরতার নাম। এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইসলামী ব্যাংকের মাধ্যমে ১৬.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এছাড়া এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে আমানত সংগ্রহ ২০ হাজার কোটি টাকা অতিক্রম করে দেশের এজেন্ট ব্যাংকিং খাতে নতুন মাইলফলক স্থাপন করেছে।

ওবায়েদ উল্লাহ আল মাসুদ আরও বলেন, ব্যাংকের কর্মীদের কাজের গতিশীলতা ও পরিশ্রমের ফলেই ইসলামী ব্যাংক শীঘ্রই দেশের অর্থনীতিতে যুগপৎ ইতিবাচক পরিবর্তন আনবে। তিনি সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে ব্যাংকের জন্য নিষ্ঠাবান হয়ে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ মাহবুব আলম, মাহমুদুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কে. এম. মুনিরুল আলম আল-মামুন, ড. এম. কামাল উদ্দীন জসীম ও মোঃ মাকসুদুর রহমান। এছাড়া জোন ও কর্পোরেট শাখাসমূহের প্রধানগণ, জোনসমূহের অধীন শাখাপ্রধান, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা সম্মেলনে অংশ নেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad