ইসলামি শাসন নিয়ে ভীতি ছড়ায় দুর্নীতিবাজরা: চরমোনাই পীর

ইসলামি শাসন নিয়ে ভীতি ছড়ায় দুর্নীতিবাজরা: চরমোনাই পীর
মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার ওয়াসা ভবন সংলগ্ন সড়কে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, অপরাধ করতে না পারার কারণেই দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও সন্ত্রাসীরা ইসলাম ও ইসলামি শাসনব্যবস্থা নিয়ে মানুষের মধ্যে ভয় ছড়ায়।

তিনি বলেন, ৯০ ভাগ মুসলমানের দেশে ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হওয়াই স্বাভাবিক, কিন্তু ইসলামের কথা বললেই একটি গোষ্ঠী আতঙ্ক সৃষ্টি করে। বাস্তবে ইসলামী শাসনের অধীনে মানুষ প্রকৃত শান্তিতে ছিল এবং বাংলাদেশেও চরমোনাইতে অমুসলিমরা মায়ের কোলের মতো নিরাপদে রয়েছে বলে নিজেরাই সাক্ষ্য দিচ্ছে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার ওয়াসা ভবন সংলগ্ন সড়কে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, লক্ষ লক্ষ মানুষের জীবন ও রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে এবং সাম্প্রতিক জুলাই আন্দোলনেও ছাত্র ও তরুণরা সুশাসন ও সমৃদ্ধির দাবিতে রাজপথে জীবন দিয়েছে। কিন্তু স্বাধীনতার পর সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি বরং দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে।

আরও পড়ুন

তিনি বলেন, হত্যা, খুন ও গুমে দেশ ছেয়ে গেছে এবং জনগণের রক্ত-পানি করা অর্থ বিদেশে পাচার করা হয়েছে। জুলাই আমাদের সামনে যে সুযোগ এনে দিয়েছে, তা কাজে লাগাতে না পারলে জাতির ভাগ্যের পরিবর্তন হবে না।

ভাগ্য পরিবর্তনের জন্য ইসলাম প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে তিনি বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামই একমাত্র কার্যকর পথ, যা ইতিহাসের পরতে পরতে প্রমাণিত।

নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি এবং ঢাকা-১১ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আরিফুল ইসলাম সঞ্চালনায় আরও বক্তব্য দেন মাওলানা লোকমান হোসাইন জাফরী, মুফতি রেজাউল করীম আবরার, শ্রমিক নেতা কামাল উদ্দীন, ছাত্রনেতা ইমরান হোসাইন নুর, ঢাকা-১৮ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার হোসেন, ঢাকা-১২ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মাহমুদুল হাসান মমতাজী, ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মুহাম্মাদ উল্লাহ আনসারী, ঢাকা-১৬ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মুফতি মাছউদুর রহমান, মুফতি নিজাম উদ্দীন, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ এবং যুবনেতা হাম্মাদ বিন মোশাররফ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad