ইবি শিক্ষক রুনা হত্যা: দুই শিক্ষক ও এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত

ইবি শিক্ষক রুনা হত্যা: দুই শিক্ষক ও এক কর্মকর্তা সাময়িক বরখাস্ত
নিহত আসমা সাদিয়া রুনা | ফাইল ছবি
Advertisement
Advertisement

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় অভিযুক্ত দুই শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মনজুরুল হকের সই করা পৃথক তিনটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সাময়িক বরখাস্ত হওয়া ব্যক্তিরা হলেন সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান এবং উম্মুল মু’মিনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস।

অফিস আদেশে বলা হয়েছে, গত বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক মোছা. আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডের ঘটনায় থানায় প্রাপ্ত আমলযোগ্য অপরাধের প্রাথমিক তথ্যে তাদের নাম উল্লেখ রয়েছে।

আরও পড়ুন

এ কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চাকরি শৃঙ্খলা বিধি অনুযায়ী গত বৃহস্পতিবার থেকে আপনাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তবে বরখাস্তকালীন সময়ে তারা বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী জীবনধারণ ভাতা পাবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

গত বুধবার বিকালে নিজ বিভাগের কার্যালয়ে ছুরিকাঘাতে নিহত হন আসমা সাদিয়া রুনা। পরদিন বৃহস্পতিবার সকালে নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় কর্মচারী ফজলুর রহমানকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

এদিকে, আইসিইউতে চিকিৎসাধীন থাকা প্রধান আসামি ফজলুর রহমানকে ইতোমধ্যে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad