আপাতত তেলের দাম বাড়বে না: জ্বালানি মন্ত্রী

আপাতত তেলের দাম বাড়বে না: জ্বালানি মন্ত্রী
Advertisement
Advertisement

আপাতত তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শনিবার তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এর আগে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করে দেশে জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফ করেন জ্বালানিমন্ত্রী।

তিনি বলেন, দেশে ডিজেল, পেট্রল, অকটেনসহ সব ধরনের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তেলের রেশনিং ব্যবস্থা করা হয়েছে। এতে আতংকিত হওয়ার কিছু নাই। এমনকি সরকার বিকল্প উৎস থেকেও তেল সংগ্রহের চেষ্টা করছে।

জ্বালানিমন্ত্রী বলেন, আগামী ৯ মার্চ দেশে আরও দুটি জ্বালানি তেলবাহী জাহাজ পৌঁছানোর কথা রয়েছে। ফলে সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের ঘাটতির আশঙ্কা নেই। তাই কোনো ধরনের গুজব বা আতঙ্কে অতিরিক্ত তেল সংগ্রহ না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, পেট্রোল পাম্পে যেনো অনিয়ম না হয় সেজন্য রোববার থেকে মোবাইল কোর্ট মাঠে নামবে।

জ্বালানিমন্ত্রীর বিফ্রিং-এর সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ও প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad