ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবক নিহত

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবক নিহত
Advertisement
Advertisement

ইতালির রোমে গাড়িচাপায় প্রাণ হারিয়েছেন মাদারীপুরের ছাব্বির মোল্লা (৩০) ।

রোববার সকালে ইতালির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ছাব্বির মাদারীপুরের ডাসার উপজেলার বালীগ্রাম এলাকার পান্তাপাড়া গ্রামের আক্কাশ মোল্লার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর বিকালে ইতালির রোমে একটি গাড়ির চাপায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকার পর রোববার ভোরে মারা যান ছাব্বির।

এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে এবং সংসারের হাল ধরার স্বপ্ন নিয়ে কয়েক বছর আগে ইতালিতে পাড়ি জমান ছাব্বির মোল্লা। তার অকাল মৃত্যুতে সেই স্বপ্ন অধরাই থেকে গেল।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। নিহতের পরিবারের খোঁজ-খবর নেওয়া হচ্ছে এবং তাদের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad