ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলে ‘সবার জন্য টিকাদান’ সচেতনতামূলক সেশন

ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুলে ‘সবার জন্য টিকাদান’ সচেতনতামূলক সেশন
ছবি: সৌজন্যে
Advertisement
Advertisement

বিশ্ব টিকাদান সপ্তাহ ২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে টিকাদানের গুরুত্ব ছড়িয়ে দিতে ধানমন্ডির ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল (ইএসএস)-এর মিডল সেকশনে ‘সবার জন্য টিকাদান’ শীর্ষক একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার আয়োজিত এ সেশনের লক্ষ্য ছিল জনস্বাস্থ্য সুরক্ষায় টিকাদানের অপরিহার্যতা সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং একটি সুস্থ ভবিষ্যৎ গঠনে টিকার ভূমিকা তুলে ধরা। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ মো. মোরশেদুল ইসলাম, পরিচালক নাসরিন জাহান, আবদুল্লাহ এবং রণদেব দাশগুপ্ত।

মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ও প্রধান পরামর্শক খালেদ নূর।

তিনি তার বক্তব্যে বলেন, সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান একটি কার্যকর ও প্রমাণিত উপায় এবং সময়মতো টিকা গ্রহণের মাধ্যমেই একটি রোগমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

আরও পড়ুন

তিনি বিশেষভাবে কিশোর-কিশোরীদের জন্য নির্ধারিত টিকাগুলোর ওপর গুরুত্বারোপ করেন। এ বয়সে টিকাদান কেবল ব্যক্তিগত সুরক্ষা নয়, বরং কমিউনিটি ইমিউনিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি জানান, কিশোর বয়সে নিয়মিতভাবে টিটেনাস, ডিফথেরিয়া ও পার্টুসিস প্রতিরোধে টিড্যাপ, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস ভ্যাকসিন, হেপাটাইটিস বি, এমএমআর (হাম, মাম্পস, রুবেলা) এবং প্রয়োজনে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও উল্লেখ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতা কর্মসূচির মাধ্যমে এই বয়সী শিক্ষার্থীদের মধ্যে টিকা গ্রহণের প্রবণতা বৃদ্ধি করা সম্ভব, যা ভবিষ্যতে একটি সুস্থ ও সুরক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সহায়ক হবে।

অনুষ্ঠানটি সমাপ্ত হয় সাইনোভিয়া ফার্মার ভ্যাকসিন বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মার্কেটিং তাসফিন মোস্তফার ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad