আসামে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৮, ক্ষতিগ্রস্ত ২১ হাজার হেক্টর কৃষিজমি

আসামে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৮, ক্ষতিগ্রস্ত ২১ হাজার হেক্টর কৃষিজমি
ছবি: সংগ্রহীত
Advertisement
Advertisement

ভারতের আসামে চলমান বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৮ জনে দাঁড়িয়েছে। সবশেষ সরকারি তথ্য অনুযায়ী, এখনো রাজ্যের সাতটি জেলা বন্যাকবলিত রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার কারণে ৫৫১টি গ্রাম ও ২১টি স্থানীয় প্রশাসনিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৩ লাখ ৩১ জন মানুষ দুর্ভোগে পড়েছেন। বন্যার পানিতে ২১ হাজার ৫২৩ দশমিক ৮ হেক্টর কৃষিজমির ফসল নষ্ট হয়েছে।

সর্বশেষ হিসাবে বন্যাজনিত আরও তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ, ফলে মোট প্রাণহানি বেড়ে ৭৮ জনে পৌঁছেছে।

রাজ্যের রাজধানীতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের বেশ কয়েকটি এলাকায় পানি জমে থাকলেও শহরে এখন পর্যন্ত কোনো বাসিন্দা সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

দুর্গত মানুষের জন্য সরকার খাদ্যসামগ্রী বিতরণ করছে। পাশাপাশি পোশাকসহ অন্যান্য প্রয়োজনীয় ত্রাণসামগ্রীও সরবরাহ করা হচ্ছে।

ত্রাণসামগ্রী বোঝাই প্রায় ৩০টি যানবাহন প্রস্তুত রাখা হয়েছে এবং দুর্গত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দিতে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad