আশুলিয়ায় চলন্ত বাসে আগুন

আশুলিয়ায় চলন্ত বাসে আগুন
আশুলিয়ায় একটি চলন্ত শ্রমিকবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। ছবি: টাইমস
Advertisement
Advertisement

আশুলিয়ায় একটি চলন্ত শ্রমিকবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মঙ্গলবার বিকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ায় সম্ভার ফিলিং স্টেশনের সামনে সিমা-সিমলা এন্টারপ্রাইজ নামের একটি চলন্ত বাসে আগুনের ঘটনা ঘটে।

বাসের চালক ও মালিক জানান, আশুলিয়ার পলাশবাড়ি এলাকা থেকে বাসটি ডিইপিজেডের দুই পোশাক কারখানার শ্রমিকদের নিতে যায়। নতুন ডিইপিজেড সংলগ্ন সম্ভার ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বাসের পেছনের সিটে হঠাৎ আগুন দেখতে পান। পরে বাসটি সড়কে থামিয়ে চালক পুলিশের সহায়তা চায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ডিউটিম্যান মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর