আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছে আ.লীগ নেতার অনুযোগ

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছে আ.লীগ নেতার অনুযোগ
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে কথা বলছেন হাবিবে মিল্লাত
Advertisement
Advertisement

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনুযোগ ও উদ্বেগ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. হাবিবে মিল্লাত। তিনি দাবি করেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ সংকুচিত হয়েছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দেওয়া হচ্ছে।

রোববার আয়ারল্যান্ডের কর্ক সিটি কাউন্সিলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, গণতান্ত্রিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক তুলে ধরেন হাবিবে মিল্লাত।

তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারে আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেন এবং দলটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সমর্থন চান।

একই সঙ্গে দেশে একটি অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।

আরও পড়ুন

সাক্ষাৎকালে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অবগত হয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি পরিস্থিতির ইতিবাচক উত্তরণে গঠনমূলক সহযোগিতার কথাও জানান।

এ সময় আয়ারল্যান্ড ছাত্রলীগের সভাপতি নোমান চৌধুরী এবং আয়ারল্যান্ড আওয়ামী লীগের নেতা রফিক খান উপস্থিত ছিলেন।

সফরকালে হাবিবে মিল্লাত ইউরোপীয় পার্লামেন্টের সদস্য বিলি কালাহার ও সিনথিয়া নি মুরখু, আয়ারল্যান্ডের সংসদ সদস্য শেন ময়নিহান এবং কর্ক কাউন্টি কাউন্সিলের লর্ড মেয়র ফারগাল ডেনেহির সঙ্গে আলাদা বৈঠক করেন।

বৈঠকগুলোতে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক চর্চা, রাজনৈতিক অধিকার এবং বিরোধী মতের ওপর চাপের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন বলে জানা গেছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad