আতঙ্ক, চিৎকার, উদ্ধার- ট্রাম্পের নৈশভোজের ছবি

আতঙ্ক, চিৎকার, উদ্ধার- ট্রাম্পের নৈশভোজের ছবি
নৈশভোজ চলাকালে বলরুমের বাইরে গুলির ঘটনার পর মঞ্চ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নিতে তাকে ঘিরে রাখেন সিক্রেট সার্ভিস সদস্যরা। ছবি: এপি/ইউএনবি
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে গুলির ঘটনা ও পরবর্তী তৎপরতা ধরা পড়েছে উপস্থিত সাংবাদিক ও ফটোগ্রাফারদের ক্যামেরায়।

গুলির ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্পসহ আড়াইহাজারের বেশি অতিথিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন হামলাকারীকে।

যে নৈশভোজ হওয়ার কথা ছিল আনন্দঘন, স্বাভাবিক আয়োজন, মুহূর্তেই আতঙ্ক, চিৎকারে তা রূপ নেয় বিভীষিকাময় এক রাতে।

টাইমসের পাঠকদের জন্য ছবিতে তুলে ধরা হলো সেই মুহূর্তগুলো-

গুলির ঘটনায় মঞ্চ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নেন সিক্রেট সার্ভিস সদস্যরা। ছবি: এপি/ইউএনবি
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস নৈশভোজ চলাকালে আতঙ্ক ছড়িয়ে পড়লে অতিথিরা দ্রুত হলরুম ছেড়ে বের হতে শুরু করেন। ছবি: এপি/ইউএনবি
গুলির ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে সাড়া দেন। ছবি: এপি/ইউএনবি
অতিথিদের সহায়তা করে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। ছবি: এপি/ইউএনবি
নৈশভোজে খাবারের মধ্যে পড়ে থাকা পরিত্যক্ত ওয়াইন গ্লাস জানান দেয় অতিথিদের আতঙ্কর কথা। ছবি: এপি/ইউএনবি
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস নৈশভোজে গুলির ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত সাড়া দেন। ছবি: এপি/ইউএনবি
মেঝেতে হামলাকারী কোল টমাস অ্যালেনকে চেপে ধরেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। ছবি: এপি/ইউএনবি
ওয়াশিংটন হিলটন হোটেলের অতিথি ও হোটেল কর্মীরা দ্রুত সরে গিয়ে পেছনের সিঁড়িতে আশ্রয় নেন। ছবি: এপি/ইউএনবি
সিলগালা করা হয় ঘটনাস্থল। ছবি: এপি/ইউএনবি
ট্রাম্পকে বহনকারী গাড়ি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ছবি: এপি/ইউএনবি
গুলির ঘটনার পর মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হন ডোনাল্ড ট্রাম্প। ছবি: এপি/ইউএনবি
প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের পাশে নিয়ে সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। ছবি: এপি/ইউএনবি

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad