নারায়ণগঞ্জের আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেনকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে গুলি তার গাড়িতে লাগলেও তিনি অক্ষত রয়েছেন।
রবিবার রাত সাড়ে ৭টার দিকে আড়াইহাজার পৌরসভার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
আমির হোসেন জানান, তিনি নিজে গাড়ি চালিয়ে তার বাড়িতে ফিরছিলেন। বাইপাস সড়ক পার হওয়ার সময় তাকে লক্ষ্য করে দূর্বৃত্তরা পরপর দুটি গুলি করে পালিয়ে যায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন বলেন, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে।


