আগারগাঁওয়ে লোহার পাইপ দিয়ে একজনকে পিটিয়ে হত্যা

আগারগাঁওয়ে লোহার পাইপ দিয়ে একজনকে পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার আগারগাঁওয়ের তালতলায় লোহার পাইপ দিয়ে পিটিয়ে বাবলু মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তিনি ফুটপাতে চা-সিগারেটে বিক্রি করতেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে তালতলা জনতা হাউজিংয়ের গেটের সামনে এই মারামারির ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বাবলুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে রাত ২টার দিকে মারা যান তিনি।

নিহত বাবলুর বেয়াই আব্দুর রউফ জানান, বাবলুর বাড়ি কিশোরগঞ্জ জেলায়. তালতলা জনতা হাউজিংয়ে থাকতেন তিনি। হাউজিংয়ের গেটের সামনে ফুটপাতে চা-সিগারেট বিক্রি করতেন।

রউফ জানান, পাশেই রুহুল আমিন নামে এক ব্যক্তির একটি টং দোকানে চা বিক্রি করতেন বাবলুর মা। তবে কিছুদিন আগে সেই দোকানটি দখল হয়ে যায়। পরবর্তীতে গতরাতে সেই দোকানকে কেন্দ্র করে বাবলু এবং দোকান মালিক রুহুল আমিনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রুহুল আমিন লোহার পাইপ দিয়ে বাবলুর মাথায় আঘাত করে। এছাড়া তার ছোট দুই ভাই বুলবুল, মকিদুল ও বেয়াই মাহতাবকেও মারধর করে আহত করা হয়।

আহত অবস্থায় তাদেরকে প্রথমে আগারগাঁও নিওরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে বাবলুকে রাতে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই রাতে তিনি মারা গেছেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শেরেবাংলা নগর থানা পুলিশকে অবগত করা হয়েছে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad